মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবীনগরে ওসি প্রভাষ চন্দ্র ধর -এর বিদায় সংবর্ধনা

নবীনগরে ওসি প্রভাষ চন্দ্র ধর -এর বিদায় সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রভাষ চন্দ্র ধরের বিদায় সংবর্ধনা উপলক্ষে স্মৃতি চারণ সভা শুক্রবার রাতে থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে ইন্সপেক্টর তদন্ত মো রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুকবুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র এড.শিব সংকর দাশ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, বিদায়ী ওসি প্রভাষ চন্দ্র ধর,সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হাসান,নবীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল,উপজেলা প্রেসক্লাবের সভাপতি সঞ্জয় সাহাসহ আরও অনেকেই।

সংবর্ধনা অনুষ্ঠানে বিগত তিন মাসে ওসি প্রভাষ চন্দ্র ধরের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন বক্তারা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মধ্যে তার নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেয়া হয়েছে। গত বুধবার তার বদলির আদেশে স্বাক্ষর করেন পুলিশ হেড কোয়ার্টারের এআইজি মোহাম্মদ আবদুল্লাহীল বাকী।

গত ৫ জুলাই নবীনগর থানায় যোগ দেন ওসি প্রভাষ চন্দ্র ধর। এর আগে তিনি কক্সবাজারের মহেশখালি থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com