মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কক্সবাজারে ছাত্রলীগ নেতার রগ কাটল শিবির!

কক্সবাজারে ছাত্রলীগ নেতার রগ কাটল শিবির!

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় সাখাওয়াতকে ব্যাপক মারধরও করা হয়েছে। এতে মুর্মূষু অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযোগ রয়েছে, শিবিরের এক দল সন্ত্রাসী এ হামলা চালিয়েছে।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে কলেজ সংলগ্ন এলাকায় দিয়েছে শিবির নেতা তারেক আজিজের নেতৃত্বে একদল ক্যাডার এ ঘটনা সংঘটিত করেছে বলে দাবি করেছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতেয়াক আহমদ জয়। তিনি জানান, কলেজ সংলগ্ন এলাকায় সাখাওয়াতের বাড়ি। শিবিরনেতা তারেক আজিজ বিস্ফোরণ মামলাসহ কয়েকটি মামলার আসামি।

যার মধ্যে একটি বাদী সাখাওয়াত নিজেই। পুলিশের রথ-বদলের সুযোগকে পুঁজি করে শিবিরের শক্তি পরীক্ষার জন্য এ হামলার ঘটনাটি ঘটানো হয়েছে। কোনো কারণ ছাড়াই বাড়ির সামনে থেকে তাকে তুলে হাত-পায়ের রগ কেটে ব্যাপক মারধর করে পালিয়ে যায়।তাকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়।

ওখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। কক্সবাজার সদর থানার ওসি মাসুম খান জানান, ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com