মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফরিদপুর-১ আসনে চরম ঝুঁকিপুর্ণ অবস্থায় সহস্রাইল বাজার টু আলফাডাঙ্গা সড়ক।

ফরিদপুর-১ আসনে চরম ঝুঁকিপুর্ণ অবস্থায় সহস্রাইল বাজার টু আলফাডাঙ্গা সড়ক।

দক্ষিণ বোয়সলমারী’র সহস্রাইল বাজার থেকে আলফাডাঙ্গা সড়কের অবস্থা খুবই নাজুক এবং চরম ঝুঁকিপুর্ণ, সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়।
সড়কের দুই পাশে পানি, কাঁদায় বেহাল দশা।
মাঝে মাঝেই দুর্ঘটনার শিকার হচ্ছে অটোভ্যান, মোটর সাইকেল সহ ছোট যানবাহন।সড়কের মাঝে তৈরী হয়েছে গভীর গর্ত।

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছে পথচারী, সহ ব্যবসায়ীরা।
সড়কের দুই পাশে কাঁদা পানি থাকায় ক্রেতারা দোকানে অাসতে পারে না।

পার্টস ব্যবসায়ী অাবুল খায়ের বলেন ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করছি কোন উন্নয়ন হচ্ছে না, বাজার বনিক সমিতি ও কোন ভূমিকা রাখছে না।

সিকদার স্টুডিও এর মালিক রনি সিকদার বলেন জরুরী ভিত্তিতে ড্রেন দরকার।দোকানের সামনে পানি কাঁদায় কাস্টমার অাসতে পারে না।

শেখর ইউপি চেয়ারম্যান ইস্রাফিল মোল্যা বলেন বাজার উন্নয়নের বাজেট অাছে,দ্রুত কিভাবে ড্রেন করা যায় প্লান করছি।

বনিক সমিতি’র সাধারন সম্পাদক মির্জা অাব্বাস মিলন বলেন চেয়ারম্যান মহোদয় ও বাজার বনিক সমিতি’র সভাপতি কে নিয়ে কিভাবে জলাবদ্ধতা দুর করা যায় সেই পরিকল্পনা করছি, সমস্যা হলো পানি বের করার যায়গা পাশের জমির মালিক দিতে চায় না তবে সমাধানের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com