সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ইন্দুরকানীতে বেল বিক্রি করতে এসো বৃষ্টির কারণে বিপদে পড়েছে বিক্রেতারাঃ

ইন্দুরকানীতে বেল বিক্রি করতে এসো বৃষ্টির কারণে বিপদে পড়েছে বিক্রেতারাঃ

ইন্দুরকানীতে তিনদিন ধরে বৃষ্টির কারণে বেল ব্যবসায়িরা আটকে রয়েছে স্থানীয় উপজেলার চৌরাস্তায়। বৃষ্টির কারণে এবছর ক্রেতাদের তেমন সারা পায়নি বলে জানিয়েছেন বেল বিক্রেতারা। এছাড়াও করোনা মহামারীর কারণে ইন্দুরকানী উপজেলার বিদ্যালয়গুলো বন্ধ থাকার কারণে ছাত্রী/ছাত্রীদের কাছে বেল বিক্রি করতে না পারার আক্ষেপ প্রকাশ করেছেন তারা।

তারা জানায় গেলো বছরে ইন্দুরকানী উপজেলার প্রতিটি বাজার থেকে প্রচুর ক্রেতা তারা পেয়েছিলো অথচ এবছরে তাদের বেল বিক্রি করতে এ উপজেলায় আসাটাই বিফলে গেছে। তারা জানান চৌরাস্তার জলিল ভাইয়ের হোটেলের পাশে এমন সুন্দর একটা পরিবেশ থাকার কারণে আমাদের তেমন কোন অসুবিধা হয়নি শুধু বৃষ্টির কারণে বেল তেমন বিক্রি করতে পারছিনা।

এভাবে যদি আরও বৃষ্টি থাকে তাহলে আমাদের না খেয়ে এই উপজেলায় থাকতে হবে।এদিকে ইন্দুরকানী উপজেলার চৌরাস্তার বিখ্যাত আলুর পুরির নামকরা হোটেলের মালিক জলিল মিয়া বলেন বেল বিক্রেতারা গত তিন দিন যাবৎ বৃষ্টির কারণে তাদের গন্তব্যে পৌছাতে না পেরে আমার এখনে থাকছে। তারা আমার হোটেলে তিন বেলা খাবার খাচ্ছে।

তাদের কোন রকমের অসুবিধা যেন না হয় সেদিকে আমি খেয়াল রাখবো।তবে চৌরাস্তায় এমন বেলের দোকান দেখে কিছু কিছু ক্রেতারা তাদের বাসায় ছেলে/মেয়েদের জন্যে বেল নিয়ে যাচ্ছে।এমন যদি অনবরত আরও কিছুদিন বৃষ্টি হয় তাহলে না খেয়ে থাকতে হবে বেল ব্যবসায়িদের এমনটাই দাবি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com