শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দৈনিক চিত্র”-এর সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে প্রান নাশের হুমকি

দৈনিক চিত্র”-এর সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে প্রান নাশের হুমকি

“দৈনিক চিত্র”-এর সম্পাদক ইউনুস আলীকে জীবন নাশের হুমকি প্রদান করা হয়েছে। সেই সাথে নিজ এলাকা কালুখালী এমন কি রাজবাড়ীতে না আসার জন্য হুমকি প্রদান করে আগুন্তক মোটরবাইকে থাকা সদস্যরা। ইউনুস আলী সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা শাখার আহবায়ক।

হুমকির ঘটনায় ইউনুস আলী জানান, ঢাকা থেকে আসার পর তিনি শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চাঁদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন তাঁর আপন ছোট ভাই জিয়ার দোকানে বসে ছিলেন। এমন সময় হঠাৎ করেই ১০/১২ মোটরসাইকেলে একদল যুবক সেখানে আসে এবং তারা তাকে হুমকি প্রদান করে বলে, এলাকা থেকে চলে যেতে,

যদি না যায় তাহলে তাকে মেরে হাত পা ভেঙ্গে দেয়া হবে সেই সাথে তাঁর নিজ এলাকায় না আসার জন্য বলে আগুন্তকরা। আবার যাবার পথে তাকে মেরে ফেলার হুমকিও দেয়া হয়। ঘটনার পরক্ষণেই তিনি কালুখালী থানায় যান এবং বিষয়টি কালুখালী থানার ওসিকে অবহিত করেন। পরবর্তীতে থানা পুলিশের সহযোগিতা নিয়ে তিনি তার গ্রামের বাড়ী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়ায় পৌছান।

এ ঘটনায় ১৮/৯/২০২০ ইং তারিখে কালুখালী থানায় দুই জনকে চিহ্নিত করে সাধারণ ডায়রী করেছেন (ডায়রী নাম্বার ৬৪৮)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com