সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভালুকায় সাংবাদিক নিগ্রহের বিচার দাবিতে মানববন্ধন

ভালুকায় সাংবাদিক নিগ্রহের বিচার দাবিতে মানববন্ধন


ময়মনসিংহের ভালুকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহেলী শারমিন কর্তৃক এসএ টিভির ময়মনসিংহ প্রতিনিধি আওলাদ রুবেলকে নিগ্রহের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে ভালুকা রিপোর্টার্স ইউনিটি। এসময় ভালুকা রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মাহমুদুল হাসান ফোরাত,

সদস্য সচিব আনোয়ার হোসেন তরফদার, সদস্য মোকছেদুর রহমান মামুন, ওমর ফারুক তালুকদারসহ আরো অনেকেই বক্তব্য রাখেন। সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং পেশাগত কাজে বাধা দেয়ায় অনতিবিলম্বে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর এসএ টিভির ময়মনসিংহ প্রতিনিধি আওলাদ রুবেল ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংবাদ সংগ্রহে গেলে

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সোহেলী শারমিন প্রথমে তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং এসএ টিভির ক্যামেরা কেড়ে নিয়ে ভেঙে ফেলার চেষ্টা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com