সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাণীশংকৈলে বিভিন্ন কায়দায় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করছে ব্যবসায়ীরা

রাণীশংকৈলে বিভিন্ন কায়দায় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করছে ব্যবসায়ীরা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা বাজারে শেষে তেল পাম্প সংলগ্ন ১০০ গজ দক্ষিনে পুকুরে ড্রেজার মেশিন বসিয়ে প্রকাশ্যে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পাওয়া গেছে । ১৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে এ তথ্য পাওয়া গেছে । উপজেলা বলিদ্বারা বাজারের পাশে প্রায় কয়েক লক্ষ টাকা মূল্যের বালু উত্তোলন করে জমিয়ে রাখা হয়েছে ।

স্থানীয় সুত্রে জানা গেছে ঐ উপজেলার বলিদ্বারা গ্রামের এক প্রভাবশালী বালু ব্যবসায়ী প্রকাশ্য দিবালোকে দিনের বেলা ড্রেজার মেশিন বসিয়ে এ বালু উত্তোলন করছেন। স্থানীয়দের অভিযোগ সে প্রায় প্রকাশ্য দিবালোকে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে পুকুর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে ব্যবসা করছেন আওয়াল নামে এক ব্যক্তি ।

এ সময় রাস্তায় বসে থাকা স্থানীয় দুইজন ব্যক্তি অভিযোগ করে বলেন আওয়াল দীর্ঘদিন থেকে এই পুকুরটিতে বালু উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছেন । সেইসাথে বিভিন্ন ভাটা মালিক সহ বালুর চাহিদা মিটিয়ে প্রতিগাড়ি বালু ৭০০_৮০০ টাকায় বিক্রি করছেন । দেখা গেছে বালু তোলার কারণে পুকুরটি অনেক গভিরে চলে গেছে । তার বালু তোলার কারণে এবং রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার কারণে রাস্তা ঘাটের বে হাল দশা হয়ে পড়েছে। এমন অভিযোগ করেন ঐ এলাকার কিছু সংখ্যক লোকজন ।

এছাড়াও বিভিন্ন বালু ব্যবসায়ী কুলিক নদী থেকে এবং পুকুর থেকে বিভিন্ন স্থানে বালু উত্তোলনের ফলে নদীর ও পুকুরের অনেক জায়গায় গভীর গর্ত হয়ে গেছে। এর ফলে এ উপজেলায় কয়েকজন জলডুবি হয়ে মৃত্য বরণও করেছেন বলে এলাকার এক মুরুব্বী জানান।

এ দিকে বালু ব্যবসায়ী আওয়ালের সাথে কথা বললে সে অস্বীকার করেন এবং বলেন আমি বালু উঠায় কিন্তু ব্যবসা করি না । আমি বালু উঠেয়ে রাস্তা বরাবর ভরাট করতেছি মিল চাটাল করার জন্য । আর আমি বালু তুললেই বা কার কি যাই আসে । আমার পুকুর আমার বালু আমার যা ইচ্ছে তাই করবো ।

রানীশংকৈল উপজেলার সহকারি কমিশনার (ভূমি) প্রিতম সাহা বলেন নদী হোক বা পুকুর হোক কেউ অবৈধ ভাবে বালু উত্তোলন করে ব্যবসা করতে পারবে না । যদি করে থাকে তবে তার বিরুদ্ধে সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com