সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার, স্ট্রাইকিং ফোর্স গঠন

কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার, স্ট্রাইকিং ফোর্স গঠন

গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আচমকা কোন অপ্রত‌্যাশিত পরিস্থিতি মোকাবিলায় তড়িৎ ব‌্যবস্থা নিতে ‘স্ট্রাইকিং ফোর্স’ গঠন করা হয়েছে। জঙ্গিসহ বন্দিদের গতিবিধি নজরদারিতে রাখা হচ্ছে এবং কারগারের ভেতরে-বাহিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার দেব দুলাল এ তথ্য জানান।

তিনি বলেন, ‘কারা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী কারগারের ভেতরে-বাহিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গঠন করা হয়েছে স্ট্রাইকিং ফোর্স। এতে একজন জেলার, একজন ডেপুটি জেলার, প্রধান কারারক্ষীসহ ৮ জন সদস্য রয়েছেন। কারা কমপ্লেক্সের প্রধান ফটকের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। ইচ্ছে করলেও কেউ কারা প্রাঙ্গনে প্রবেশ করতে পারছে না।’

জানা গেছে, সম্প্রতি লালমনিরহাট জেলা কারাগারে দুর্বৃত্তরা একটি উড়ো চিঠি পাঠিয়ে বোমা মেরে জঙ্গি আসামি ছিনিয়ে নেওয়ার হুমকি দেয়। এরপর কারা প্রশাসন সারা দেশের কারাগারগুলোতে নিরাপত্তা জোরদার করতে চিঠি পাঠায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com