সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
৫মশ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে চরফ্যাশনে ইসকন মন্দিরের বাবুর্চি রিপন মহাজন (৩৩)গ্রেপ্তার।

৫মশ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে চরফ্যাশনে ইসকন মন্দিরের বাবুর্চি রিপন মহাজন (৩৩)গ্রেপ্তার।

৫ম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে চরফ্যাশন উপজেলার পৌরসভা ৩নং ওয়ার্ডের ইসকন মন্দিরের সেবা পূজা ও রান্নার বাবুর্চি রিপন মহাজন (৩৩) কে গ্রেপ্তার করেছে চরফ্যাশন থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে চরফ্যাশন থানা পুলিশ শুক্রবার দুপুরে নিশ্চিত করেছে।মামলার এজাহার সূত্রে জানা গেছে,

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পৌরসভা ৩নং ওয়ার্ডের বাসিন্দা ৫ম শ্রেণীর ছাত্রী (১২) ইসকন মন্দিরের সেবা পুজারী ও বাবুর্চি রিপন মহাজনের মন্দির সংলগ্ন বাসায় রিপনের স্ত্রী ঝর্না রানির কাছে পায়েস রান্নার চাল আনতে যায়। অভিযুক্ত রিপন স্ত্রী ঘরে না থাকার সুযোগে ওই স্কুল ছাত্রীকে যৌন নিপীড়ন ও শ্লীতাহানি করেন।

রিপন মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ৯নং ওয়ার্ডের পরেশ চন্দ্র মহাজনের ছেলে।ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, মন্দিরের পুজারি ও বাবুর্চি রিপনের বসত ঘরের কাছেই আমার বাসা। আর তাই প্রতিবেশী হওয়ার সুবাদে আমার মেয়েকে তার মা পায়েস রান্নার চাল আনার জন্য রিপনের স্ত্রী ঝর্না রানির কাছে পাঠায়। রিপনের স্ত্রী ঘরে না থাকার সুযোগে রিপন যৌন নিপীড়নের এ ঘটনা ঘটিয়েছে।শুক্রবার (১৮সেপ্টেম্বর) চরফ্যাশন থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুদ খান বলেন,

দুপুরে আসামী রিপন মহাজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ১০ ধারায় যৌন নিপীড়ন অপরাধে মামলা দায়ের করা হয়েছে (নং ৯)।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন জানান, ঘটনার অভিযোগে আসামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এবং তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com