রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ তিনজনের মৃত্যু

গাজীপুরে বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ তিনজনের মৃত্যু

গাজীপুরে স্টেডিয়ামে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই স্কুলছাত্র এবং বিলে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়াম ও নগরীর বিপ্রবর্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- শহরের জোড়পুকুরপাড় এলাকার আব্দুল হাইয়ের ছেলে ও নগরীর গাজীপুর আইডিয়াল স্কুলের ৯ম শ্রেণির ছাত্র মিজানুর রহমান (১৬), কালীগঞ্জ উপজেলার আজমতপুর এলাকার রুহুল আমিনের ছেলে ও জাঙ্গালীয়া উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র নাদিম হোসেন (১৬) এবং নগরীর জোলারপাড় বিপ্রবর্তা এলাকার মৃত নঈম উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (৫৫)।

নিহত মিজানুর রহমানের সহপাঠী ফরহাদ জানায়, তারা শহীদ বরকত স্টেডিয়ামে অনুশীলন করতে আসে। তাদেরকে প্রশিক্ষক (কোচ) বাড়ি চলে যেতে বলেন এবং প্রশিক্ষকও চলে যান। একপর্যায়ে বৃষ্টি শুরু হলে একটি ফুটবল নিয়ে কয়েকজন স্টেডিয়ামে ফুটবল খেলতে শুরু করে।

হঠাৎ বজ্রপাতের শিকার হয় ওই দুইজন। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, ওই দুই কিশোরকে মৃত অবস্থায় হাসপাতাল আনা হয়েছিল।

প্রশিক্ষক আনোয়ার হোসেন লিটন জানান, করোনার কারণে অনুশীলন বন্ধ রয়েছে। কয়েকজন বৃহস্পতিবার আসলেও তাদের বাসায় চলে যেতে বলা হয়। তিনিও বাসায় চলে যান। পরে শুনেছেন কয়েকজন বৃষ্টির মধ্যে ফুটবল খেলছিল। তাদের মধ্যে দুইজন বজ্রপাতে মারা গেছে।

অপরদিকে বিপ্রবর্তা এলাকার নিহত রিয়াজের চাচাতো ভাই বাবুল হোসেন জানান, সকালে বৃষ্টির সময় রিয়াজ উদ্দিন ও তার তিন ছেলে বাড়ির পাশে বিলে ধর্মজাল দিয়ে মাছ ধরতে গিয়েছিল। পরে হঠাৎ বজ্রপাতে রিয়াজ উদ্দিন মারা যায়। ছোট ছেলে আশাদুল ইসলাম সামান্য আহত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com