রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নেশার টাকার জন্য বাবা-স্ত্রী-সন্তানকে কুপিয়ে রক্তাক্ত

নেশার টাকার জন্য বাবা-স্ত্রী-সন্তানকে কুপিয়ে রক্তাক্ত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে বাবা-স্ত্রী-সন্তানকে কুপিয়ে রক্তাক্ত করেছেন রফিকুল ইসলাম তারিম (৩৫) নামের এক যুবক। এ ঘটনায় তার বাবা রিয়াজ উদ্দিন (৭৫), স্ত্রী মিতা (২৭) ও মেয়ে তুলি (১৩) আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাওনা উত্তরপাড়া আমছার আলী ফুরকানিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তুলি জানায়, মাদরাসা সংলগ্ন স্থানে বাড়ির পাশে একটি পান-সুপারির দোকান পরিচালনা করতেন বাবা তারিম। বেশ কয়েক বছর ধরে নেশায় আসক্ত তিনি। নেশা ও জুয়ায় বেশ কয়েকবার ব্যবসার মূলধন হারিয়েছেন বাবা তারিম।

সম্প্রতি তাকে মূলধন দিলেও সব হারিয়ে ফেলেন। কয়েক দিন ধরে নেশার টাকার জোগাড় করতে স্ত্রী ও নিজের বাবাকে মারধর করতেন। বুধবার সন্ধ্যায় বাবার কাছে টাকা দাবি করেন তারিম। এ নিয়ে বাবার সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন তারিম। খবর পেয়ে স্ত্রী ও মেয়ে তুলি বাধা দিলে তাদেরও কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় তুলির হাতের আঙুল কেটে গেছে। তার মা ও দাদার মাথা ফেটে গেছে।

পুলিশ জানায়, তারিমের মেয়েকে প্রাথমিক চিকিৎসা দিলেও তার বাবা ও স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পরপরই তারিম পালিয়ে যান।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। অভিযুক্ত তারিমকে আটক করতে পুলিশি অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com