রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে জমিজমা নিয়ে বিরোধে নিহত ১, গ্রেফতার ৩

বোয়ালমারীতে জমিজমা নিয়ে বিরোধে নিহত ১, গ্রেফতার ৩

ফরিদপুরের বোয়ালমারীতে জমিজমা নিয়ে বিরোধে একজন নিহত হয়েছে। এ ঘটনায় বোয়ালমারী থানায় মামলা হয়েছে। পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। আটককৃতরা হল এনামুল শেখ, খায়রুল ও হানিফ বেগ।
এজাহার সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের সোনানগর গ্রামের বাদশা শেখদের সঙ্গে পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের উথলি গ্রামের আজিমউদ্দিন শেখদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে আজিমউদ্দিনের ভাইর ছেলে আলাউদ্দিন ও হায়াত আলী বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওৎ পেতে থাকা বাদশা শেখের ছেলে রবিউল শেখসহ সঙ্গীয় লোকজন আলাউদ্দিনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। হায়াত আলী ঠেকাতে গেলে বাদশা শেখের অপর ছেলে এনামুল শেখ দেশীয় অস্ত্র কাতরা হায়াত আলীর পেটে ঢুকিয়ে দেয়। আলাউদ্দিন ও হায়াত আলীকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে হায়াত আলী (৪৫) মৃত্যু ঘটে।


বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, মামলা হয়েছে। এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (মধুখালি সার্কেল) মো. আনিসুজ্জামান ও আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এজাহারে উল্লেখিত দুই জনসহ মোট ৩ জনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com