রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাদক সেবনে বাঁধা দেওয়ায় বাবাকে লাঞ্চনা: ছেলের কারাদন্ড

মাদক সেবনে বাঁধা দেওয়ায় বাবাকে লাঞ্চনা: ছেলের কারাদন্ড

ঠাকুরগাঁওয়ে মাদক সেবনের দায়ে অর্ক মল্লিক নামের এক ১৮ বছর বয়সি যুবকের ভ্রাম্যমান আদালতে তিন মাসের করাদন্ড দিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

কারাদন্ড প্রাপ্ত অর্ক মল্লিক(১৮) শহরের আশ্রমপাড়া এলাকার শংকর মল্লিকের ছেলে।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিজের বাড়িতে মাদক সেবন কালে ওই যুবকের বাবা তাকে বাঁধা দেন। সে বাঁধা উপেক্ষা করে তার বাবাকে লাঞ্চনা করে তাকে প্রহার করার চেষ্টা করে। এ সময় স্থানীয় প্রতিবেশী তাকে আটক করে। আটক করার পর আমাকে জানালে আমি তাৎক্ষণিকভাবে সেখানে সদর থানার পুলিশ ফোর্স সহ উপস্থিত হই।

ওই যুবকের বাবা জানায় বাসার জিনিসপত্র বিক্রি করে সে মাদক গ্রহন করে এবং আজ বাসায় মাদক গ্রহনকালে সংঘটিত ঘটনা বর্ননা দেন।

এসময় ওই অভিযুক্ত যুবক তার অপরাধ স্বীকার করে নিলে তাকে দন্ডবিধি মোতাবেক তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এমন ভ্রাম্যমান আদালত অব্যহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com