শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রশাসনের হস্তক্ষেপ কামনা: গাইবান্ধার সাঘাটার পদুমশহরে জমি জমা সংক্রান্তের জের ধরে মারপিট। একজন আহত

প্রশাসনের হস্তক্ষেপ কামনা: গাইবান্ধার সাঘাটার পদুমশহরে জমি জমা সংক্রান্তের জের ধরে মারপিট। একজন আহত

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার টেপা পদুমশহরের সরকারপাড়ায় জমি জমা সংক্রান্তের জের ধরে মারপিট এর ঘটনা ঘটেছে। এতে মোর্শেদা বেগম নামে একজন আহত হয়েছে।

সাঘাটা থানার এজাহার সূত্রে জানা গেছে, সাঘাটার সরকারপাড়ায় মৃত রিয়াজ উদ্দিন এর পুত্র বাদী সিরাজুল ইসলাম সরকার এর তফসীল বর্ণিত জমিতে একই গ্রামের মৃত আব্দুস ছাত্তার এর পুত্র মাজাহারুল মান্নান ও তার গং চলতি সালের ৬ সেপ্টেম্বর দুপুরে অনধিকার প্রবেশ করে ১৫ হাজার টাকা মুল্যের একটি ইউক্লিপ্টাস গাছ কাটে।

এতে করে সিরাজুল ইসলাম সরকার এর স্ত্রী মোছা: মোর্শেদা বেগম জমিতে যেয়ে গাছ কাটার কারন জিজ্ঞেস করলে বিবাদী মাজাহারুল মান্নান গং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ সিরাজুল সহ তার পরিবারের লোকদেরকে এলোপাথারীভাবে পারপিট করে জখম করে। পড়ে সিরাজুল মাটিতে পড়ে গেলে মাজাহারুল সিরাজুল ইসলাম এর বুকের উপড় বসে শ্বাসরুদ্ধ করে হত্যার উদ্দেশ্যে গলাটিপে ধরে।

পরে সিরাজুল এর স্ত্রী ধাক্কা দিয়ে সরিয়ে দিলে মাজাহারুল এর ভাই এটিএম কামরুজ্জামান নিউটন ধারালো ছোড়া দিয়া হত্যার উদ্দেশ্যে সিরাজুল এর স্ত্রীর মাথায় চোট মারলে তার নাকে লেগে হাড় কেটে যায়।

সে সাথে মাজাহারুল চোখে সজোরে আঘাত করলে স্ত্রী মোর্শেদার চোখে রক্তজমাট বাধে। অন্যদিকে মাজাহারুল এর মা মোছা: মেরি বেওয়া মোর্শেদার গলায় থাকা ৩০ হাজার টাকা মুল্যের ৮ আনা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং মাজাহারুল মোর্শেদার পড়নের কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি ঘটায়।

সিরাজুল ইসলামদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা সিরাজুল ইসলামের স্ত্রীকে বিভিন্ন প্রকার ভয় ভীতি প্রদর্শন করে ও জমি জোড় পূর্বক দখল করবে বলে হুমকি দিয়ে চলে যায়।

এ বিষয়ে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজুল ইসলাম সরকার সাঘাটা থানায় একটি এজাহার দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com