শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাময়িক বহিষ্কার হলেন মানিকগঞ্জে ২ ইউপি চেয়ারম্যানসহ ১ সদস্য

সাময়িক বহিষ্কার হলেন মানিকগঞ্জে ২ ইউপি চেয়ারম্যানসহ ১ সদস্য

মানিকগঞ্জ জেলায় সরকারি কাজে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন, সদর উপজেলার নবগ্রাম ইউপি চেয়ারম্যান মো. রাকিব হোসেন ফরহাদ, হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন ও একই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য মো. কামাল হোসেন।

আজ দুপুরে মানিকগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফৌজিয়া খান জানান, ১% ও এলজিএসপি-৩ এর বিভিন্ন প্রকল্প গ্রহণে সরকারি বিধি অনুসরণ না করা, নিয়ম-বহির্ভূতভাবে কাজের জন্য অগ্রিম অর্থ উত্তোলন এবং ভূয়া বিল ভাউচার দাখিলসহ কাজ না করে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রাকিব হোসেন ফরহাদকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

এদিকে, গভীর নলকূপ বসানোর কথা বলে অর্থ আদায়ের দায়ে বহিষ্কার হলেন, সদর উপজেলার নবগ্রাম ইউপি চেয়ারম্যান মো. রাকিব হোসেন ফরহাদ,

হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন ও একই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য মো. কামাল হোসেন দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় ঘর প্রদানের নামে

অর্থ আদায়ের অভিযোগে হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ও ২নং ওয়ার্ডের সদস্য মো: কামাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ (৮ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ স্থানীয় সরকার বিভাগেরর উপ-পরিচালক ফৌজিয়া খান বিষয়টি নিশ্চিত করেরেন।

তিনি আরো জানান, অভিযুক্ত বিরুদ্ধে অভিযোগগুলো স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে। জেলা প্রশাসক অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী গতকাল সোমবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত পত্রে তাদেরকে সাময়িক বহিষ্কারের বিষয়টি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com