মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
মানিকগঞ্জ সিংগাইরে ১০ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টা,গেপ্তার ১

মানিকগঞ্জ সিংগাইরে ১০ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টা,গেপ্তার ১

উপজেলার চান্দহর ইউনিয়নের মানিকনগর গ্রামে ১০ বছরের এক শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে।

ভিকটিমের ফুপু বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অটোচালক অভিযুক্ত দ্বীন ইসলামকে (২৪) গ্রেপ্তার করেছেন। গ্রেফতারকৃত দ্বীন ইসলাম ওই ইউনিয়নের মাধবপুর (ঢালীপাড়া) গ্রামের ইস্রাফিলের পুত্র।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভিকটিমের পিতা মারা যাওয়ার পর তার ফুপু তাদের দু’ভাই বোনকে লালন-পালন করে আসছিলেন। ফুপু ওই গ্রামের লোকমান ওরফে নকু বেপারীর বাড়িতে একটি রুম ভাড়া নিয়ে বসবাস করেন। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর দ্বীন ইসলাম তার ভাড়ায় চালিত অটোবাইক ওই বাড়িতে রাখতে গিয়ে রুমের মধ্যে শিশুটিকে একা পেয়ে তার হাত-পা মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় ফুপু বাহির থেকে এসে বাড়িতে ঢুকলে টের পেয়ে দ্বীন ইসলাম পালিয়ে যায়। এ সময় হাত-পা বাঁধা সজ্ঞাহীন অবস্থায় ভাতিজিকে উদ্ধার করে। প্রতিবেশীদের সহায়তায় স্থানীয় বাজারে ফার্মেসীতে নিয়ে গেলে সেখান থেকে তাদের পরামর্শ অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। শিশুটির জ্ঞান ফেরার পর তার ভাষ্য অনুযায়ী রাতেই পুলিশ অভিযুক্ত দ্বীন ইসলামকে আটক করে।

বাড়ির মালিক লোকমান বেপারী বলেন, আমরা বাড়িতে না থাকার সুযোগে দ্বীন ইসলাম অটোবাইক রাখতে এসে নির্জন কক্ষে শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। আমি এতিম শিশুটির পাশে আছি। সেই সঙ্গেঁ উপযুক্ত বিচার ও দাবী করেন তিনি।

এ ব্যাপারে শান্তিপুর-বাঘুলি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ লুৎফর রহমান বলেন,

খবর পেয়ে রাতেই অভিযুক্ত দ্বীন ইসলামকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা নেয়া হয়েছে। গ্রেফতারকৃত দ্বীন ইসলাম পুলিশের কাছে ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com