রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আন্ত জেলা প্রতারক চক্রের সদস্য রাজাপুর থানা পুলিশের খাঁচায়।

আন্ত জেলা প্রতারক চক্রের সদস্য রাজাপুর থানা পুলিশের খাঁচায়।

আন্তজেলা প্রতারক চক্রের সদস্য জাকির হোসেন ওরফে মোতালেব সিকদার (৪৫) কে বরিশালের বাকেরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় আটক করেছে রাজাপুর থানা পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজাপুর থানা পুলিশের এসআই শাহ আলমের নেতৃত্বে বাকেরগঞ্জ থানার ৪নং দুধল ইউনিয়নের দুধলদরানপুর গ্রাম থেকে কথিত স্ত্রীর বাসগৃহে অভিযান চালিয়ে তাকে আটক করে রাজাপুর থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে রাজাপুর থানায় ধর্ষনসহ একাধিক প্রতারনা মামলা রয়েছে।

গ্রেফতার কৃত মোতালেব সিকদার রাজাপুর উপজেলার উত্তর পুটিয়াখালী এলাকার মৃত মুঝা বয়াতীর পুত্র। সুত্রে জানা যায়, প্রতারক মোতালেব সিকদার দেশের বিভিন্ন জায়গায় প্রতারনা করে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন নারীদের নিয়মিত ব্লাকমেইল করত। তিনি পেশায় একজন রিক্সা চালক হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে উন্নত মানের পোশাক পরিহিত ছবি দিয়ে আইডি খুলে প্রতারনার কাজে ব্যবহার করত।

নিজেকে কখনও ব্যাংক কর্মকর্তা কখনও বেসরকারি কম্পানির মার্কেটিং অফিসার হিসাবে পরিচয় দিতেন। দেশের বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে বহু প্রতারনা মামলা রুজু রয়েছে বলে থানা সুত্রে জানা যায়। এ বিষয়ে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম বলেন, আসামী জাকির হোসেন ওরফে মোতালেব সিকদার একজন প্রতারক। তার বিরুদ্ধে আমাদেও কাছে একাধিক নিয়মিত মামলা রয়েছে। বিভিন্ন সময়ে রাজাপুর থানা পুলিশ তাকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করলেও সে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

গোপন সংবাদের ভিক্তিতে পাশ্ববর্তী উপজেলা বাকেরগঞ্জের কথিত স্ত্রীর কাছে রয়েছেন বলে সংবাদ পেলে মামলার তদন্তকারী কর্মকর্তার সংঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। মঙ্গলবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com