শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে শিক্ষকের লাশ উদ্ধার

গাজীপুরে শিক্ষকের লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় রাসেল মিয়া (২৯) নামে এক স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শ্রীপুরের বিলাইঘাটা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রাসেল শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গভীরাপাড়া এলাকার সুজন আলীর ছেলে। তিনি স্থানীয় বারতোপা এলাকার শিশু কানন একাডেমি নামের একটি স্কুলে শিক্ষকতা করতেন।

শ্রীপুর থানার এসআই রফিক এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই রফিক জানান, রাসেল শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রোববার সকালে বিলাইঘাটা এলাকায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com