শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কাপাসিয়ায় প্রতিবন্ধী ছেলেসহ মায়ের আত্মহত্যা

কাপাসিয়ায় প্রতিবন্ধী ছেলেসহ মায়ের আত্মহত্যা

গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক কলহের জের ধরে মা এবং এক ছেলে বিষপান করে আত্মহত্যা করেছে। রোববার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মায়ের এবং শনিবার রাত সাড়ে ১১টার দিকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছেলের মৃত্যু হয়।

মৃতরা হলেন, উপজেলার বারিষাব ইউনিয়নের বর্জাপুর এলাকার মৃত ফজলুল হকের স্ত্রী রাজিয়া খাতুন (৪৫) ও ছেলে সজিব (১৫)।

এলাকবাসীর বরাত দিয়ে কাপাসিয়া থানা পুলিশের এসআই সুমন খান বলেন, মৃত রাজিয়ার স্বামী বেশ কয়েক বছর আগে মারা গেছেন। প্রতিবন্ধী ছেলে সজিব ছাড়াও খোরশেদ ও মোরশেদ নামে তার আরও দুই ছেলে রয়েছে। তারা কৃষি কাজ ও রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

দুই ভাই খেতেন একই সাথে। খোরশেদ বিয়েও করেছেন। কিন্তু প্রতিবন্ধী ভাই ও মায়ের খোঁজ খবর নিতেন না তারা। ফলে মা মানুষের বাড়িতে কাজ করতেন। মা ও প্রতিবন্ধী ছেলেকে নিয়ে তাদের মাঝে পারিবারিক কলহের সৃষ্টি হয়।

শনিবার রাতে মা ও ছেলের বিষপানের পর স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ছেলে সজিব রাতে মারা যায়।

মা রাজিয়া খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিলে রোববার ভোরে মায়েরও মৃত্যু হয়।

তাদের মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তারা উভয়ে বিষপানে আত্মহত্যা করেছেন। বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com