শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শ্রীনগরে নৌবাহিনীর খাদ্য ও চিকিৎসা সহায়তা

শ্রীনগরে নৌবাহিনীর খাদ্য ও চিকিৎসা সহায়তা


সব দেশব্যাপী বন্যা পরিস্থিতি মোকাবেলায় মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বন্যা দূর্গত ৫টি ইউনিয়নের মোট ১২’শ পরিবারকে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার সকাল ৯ টার দিকে উপজেলার হাঁসাড়া ইউনিয়ন পরিষদ থেকে খাদ্য সামসগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

উপজেলার রাঢ়ীখাল, কোলাপাড়া, ভাগ্যকুল ও বাঘড়া ইউনিয়নে পর্যায়ক্রমে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর লেফট্যানেন্ট কমান্ডার এসএম সোলায়মান কবির, সাব-লেফন্যাটেন্ট রাশেদুর রহমান, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসার আশেকুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আবু রেজওয়ান,

ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান খাঁন, কাজী মনোয়ার হোসেন শাহাদাত, হাজী নেছার উল্লাহ সুজন, আব্দুল বারেক খাঁন, নুরুল ইসলাম,ভাগ্যকুল ইউপি সচিব মোঃ হামিদুল হক,ইউপি,সদস্য রতন সাহা,পারভেজ কবির,আব্দুল হাই, বাবু মেম্বার সহ আরো প্রমুখ ।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিড়া, মুড়ি, চিনি, গুর, লবণ, মোমবাতি, দিয়াশলাই, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, বিশুদ্ধ পানির বোতল।
উল্লেখ্য, দেশের বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com