শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিংগাইরে নবজাতককে হত্যার পর মাটিচাপা দিলেন মা।

সিংগাইরে নবজাতককে হত্যার পর মাটিচাপা দিলেন মা।

পিতৃপরিচয়হীন অবৈধ সন্তান জন্ম দেওয়ার পর তাকে হত্যা করে গভীর রাতে কবরস্থানে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসির পক্ষ থেকে আদালতে মামলা ধায়ের করা হয়েছে। মামলার আসামিরা হলেন, নবজাতকের মা মনি আক্তার(৩০), বিলকিস আক্তার (৪৫), শহিদুল ইসলাম (৫০), রিপন (২৮) ও বিপ্লব (৩০) ।


ঘটনাটি ঘটেছে সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চাপড়াইল গ্রামে।স্থানীয় বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ বাদি হয়ে গত ৩ সেপ্টেম্বর মানিকগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ আহম্মেদের আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। শুনানি শেষে বিচারক পারভেজ আহম্মেদের আদালত মামলাটি পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

এলাকাবাসী ও মামলা সূত্রে জানাগেছে,
মামলার আসামি বিলকিস আক্তার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। বিলকিস আক্তার তার মেয়ে মনি আক্তারকে দিয়ে বাড়িতে অসামাজিক কার্যকলাপ করাতেন। এ বিষয়ে গত ২০১৮ সালের ১৩ মার্চ জেলা পুলিশ সুপার বরাবর এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়। স্থানীয় কয়েকজন প্রবাভশালীদের শেলটারে তাদের অপকর্ম অব্যাহত থাকে। এদিকে গত ২০ অগাস্ট মনি আক্তার পিতৃপরিচয়হীন অবৈধ সন্তান জন্ম দেন।

বিষয়টি ধামাচাঁপা দিতে মামলার অন্য আসামিদের সহযোগিতায় নবজাতককে হত্যা করে চাঁপড়াইল কবরস্থানে মাটিচাপা দেওয়া হয়। কয়েকদিন পর এলাকাবাসী বিষয়টি জানতে পারে এবং কবরস্থানে নবজাতকের কবর দেখে আরোও নিশ্চিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com