শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পুলিশ ফাঁড়ির সামনেই ব্যবসায়ীকে মারধর!

পুলিশ ফাঁড়ির সামনেই ব্যবসায়ীকে মারধর!

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. মোমেন সরকার নামের এক ফার্নিচার ব্যবসায়ীকে পুলিশ ফাঁড়ির সামনেই মারধর করলেন প্রতিপক্ষ। শনিবার (০৫ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ থানাধীন নাগরী ইউনিয়নের উলুখোলা পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ওইদিন দুপুরেই হামলার শিকার মোমেন সরকার বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ফাঁড়ির ইনচার্জ (এসআই) রেজাউল করিম।

হামলার শিকার মো. মোমেন সরকার জানান, দীর্ঘদিন যাবৎ উপজেলার নাগরী ইউনিয়নের সেনপাড়া গ্রামের স্বজনদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই সূত্র ধরে শনিবার সকালে তাকে প্রাণ নাশের হুমকি দেয় তার স্বজনরা। বিষয়টি বাড়ির অদূরে স্থানীয় পুলিশ ফাঁড়িতে জানাতে গেলে প্রতিপক্ষ বাদশা সরকার তার ছেলে মামুন সরকার,

রায়হান সরকার ও স্ত্রী সখিনা বেগম এবং তাদের স্বজন মুঞ্জুর হোসেন ফাঁড়ির সামনেই মোমেন সরকারকে পিটিয়ে আহত করেন। এ সময় তাকে বাঁচাতে ছোট ভাই আজিজুল সরকার এগিয়ে আসলে তাকেও মারধর করে প্রতিপক্ষ। পরে পুলিশ ফাঁড়ির কনস্টেবল সাইফুল ইসলাম তাদের রক্ষা করেন।

তিনি আরো জানান, জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি নাগরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজ মোড়ল ও সদ্য প্রয়াত চেয়ারম্যান কাদির মিয়া এবং বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বারেক নিস্পত্তি করলেও প্রতিপক্ষ তা মানেনি। বরং বাদশা সরকার তার ছেলে মামুনকে দিয়ে বিভিন্ন সময় হত্যার হুমকি দিত।

ফাঁড়ির ইনচার্জ (এসআই) রেজাউল করিম জানান, দীর্ঘ দিন ধরে দুই পক্ষের মধ্যে জমি সংক্রান্তের একটি বিরোধ চলছিল। এ ঘটনায় সকালে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এনিয়ে ফাঁড়িতে অভিযোগ দিতে আসলে তাদের মারধর করে।

পরে ফাঁড়ি পুলিশের সহায়তায় তা নিয়ন্ত্রণে আনা হয়। তবে সারারাত ডিউটি শেষে তিনি ওই সময় ঘুমাচ্ছিলেন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com