শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাটুরিয়া উপজেলার অন্যতম প্রধান হরগজ গ্রামের সাথে দড়গ্রাম ইউনিয়নের সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ

সাটুরিয়া উপজেলার অন্যতম প্রধান হরগজ গ্রামের সাথে দড়গ্রাম ইউনিয়নের সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শিমুলিয়া গ্রামের ঠান্ডু মিয়া বলেন, চলতি বন্যার তীব্র স্রোতে হরগজ- দড়গ্রাম- শিমুলিয়া সড়কের রাস্তা ভেঙ্গে গেছে। এতে সাটুরিয়া উপজেরার অন্যতম প্রধান হরগজ গ্রামের সাথে দড়গ্রাম ইউনিয়নের শিমুলিয়া গ্রামের সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হরগজ গ্রামের সাথে দরগ্রাম ইউনিয়নের শিমুলিয়া কাচা সড়কটি বন্যার পানির তিব্র স্রোতে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে স্থানীয়রা টাকা উঠিয়ে একটি বাশের সাকে নির্মাণ করেছেন। এতে দুই ইউনিয়নের হাজার হাজার মানুষ বাশের সাঁকো দিয়ে ঝুকি নিয়ে চলাচল করতে । কিন্তু রিক্সা, ভ্যান, মটরসাইকেল, অটো ট্যাম্পু চলাচল বন্ধ আছে।

হরগজ শিমুলিয়া গ্রামের আবিদ আলী বলেন, আমাদের হরগজ- দরগ্রাম- শিমুলিয়া সড়কটি অনেক পুরাতন। সড়কটি কাচা হলেও অনেক গরুত্বপূর্ণ। এ সড়কটি দুই ইউনিয়নের সেতু বন্ধন। কাছাকাছি দুইটি বাজার, একটি গরুর হাট, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকায় প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে এই সড়ক দিয়ে। ফলে দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।

এ ব্যাপারে হরগজ ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন জ্যোতি বলেন, বন্যার কারনে রাস্তা ভেঙ্গে গেছে। বাশের সাঁকো দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করছে। বন্যার পানি সম্পুর্ণ নেমে গেলে সড়কটি সংস্কারের প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com