শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঘোড়াঘাটে ইউএনও’র ওপর হামলার ঘটনায় যুবলীগের আহব্বায়ক সহ গ্রেপ্তার ২

ঘোড়াঘাটে ইউএনও’র ওপর হামলার ঘটনায় যুবলীগের আহব্বায়ক সহ গ্রেপ্তার ২

সন্ত্রাসী হামলার শ্বীকার গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ও মেজিষ্ট্রেট ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলার ঘটনায় দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গভীর রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে জাহাঙ্গীরকে নিজ বাড়ি থেকে এবং আসাদুল হককে হাকিমপুর উপজেলার কালিগঞ্জে তার বোনের বাড়ি থেকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ এবং ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম।


গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ৩ নং সিংরা ইউপি’র কশিগাড়ী গ্রামের আবুল কালামের ছেলে উপজেলা যুবলীগের আহব্বায়ক জাহাঙ্গীর হোসেন (৪২) এবং অপরজন ঘোড়াঘাট পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের সাগরপুর গ্রামের মোঃ আমজাদ হোসেনের ছেলে যুবলীগ নেতা আশাদুল (৪০) ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে কশিগাড়ীর নিজ বাড়ি থেকে যুবলীগের আহব্বায়ক জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। অপর দিকে একই সময় এ ঘটনার অন্যতম আরেক আসামী আশাদুলকে পাশ্ববর্তী হাকিমপুর (হিলি) থেকে গ্রেফতার করেছে ঘোড়াঘাট ও হাকিমপুর থানার যৌথ দল।

ইউএনও ওয়াহিদা খনম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনা তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকির হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার।

বৃহস্পতিবার ৩ (সেপ্টেম্বর) দিবাগত রাতে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আবু সালেহ মো. মাহফুজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কমিটির অন্য সদস্যরা হলেন, রংপুর ডিআইজির একজন প্রতিনিধি এবং দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ মাহমুদ

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম সাংবাদিকদের জানান, সিসি টিভির ফুটেজ দেখে আমরা ঘটনার সাথে জড়িত আসামীকে শনাক্ত করেছি এবং ভোর রাতে হামিকপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মিথুন সরকারের নেতৃত্বে হিলি সীমান্ত এলাকা থেকে এ ঘটনার অন্যতম আসামী আশাদুলকে গ্রেফতার করা হয়েছে এবং সন্দেহভাজন অপর আসামী যুবলীগের আহব্বায়ক জাহাঙ্গীরকে র‌্যাব-১৩ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামী আশাদুলকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব হেফাজতে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো যাবে বলেও নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com