শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আড়াইহাজারে ময়না তদন্তের জন্য দাফনের ৫৭ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

আড়াইহাজারে ময়না তদন্তের জন্য দাফনের ৫৭ দিন পর কবর থেকে লাশ উত্তোলন



আড়াইহাজারে ময়না তদন্তের জন্য দাফনের ৫৭ দিন পর কবর থেকে আলম (৩৩) নামের এক যুবকের লাশ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: উজ্জল হোসেনের উপস্থিতিতে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ২৭ জুন উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুরুল হক তালুকদার ওরফে হক মেম্বার এবং জালাল বাহীনির মধ্যে রক্ষক্ষয়ী সংঘর্ষ ও গুলাগুলি হয়। এতে আইয়ুব নামের এক স্কুল ছাত্র নিহত হয়। আইয়ুব ছিল হক মেম্বারের সমর্থক।

অপর দিকে জালালের সমর্থক আলম নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় ৯ জুলাই কাচঁপুরের একটি হাসপাতালে মারা যায়। এই সময় ময়না তদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়। এই ঘটনায় হক মেম্বারের লোকজন প্রতিপক্ষ যাতে মামলা করতে না পারে সেই কারনে নিহত আলমের স্ত্রী জোসনাকে আটক করে রাখে হক মেম্বারের লোকজন।

পরে আলমের স্ত্রী জোসনা ছাড়া পেয়ে ১৯ জুলাই নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোফাজ্জলকে এক নম্বর আসামী করে ২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। আদালত লাশ উত্তোলন করে পূর্ণরায় ময়না তদন্ত করার জন্য আদেশ দেন।

সেই মোতাবেক বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: উজ্জল হোসেনের উপস্থিতি লাশ উত্তোলন করা হয়। এই সময় কালাপাহাড়িয়া ফাঁিড়র ইনচার্জ ওসি খন্দকার তবিদুর রহমান ও নিহত আলমের স্ত্রী জোসনা বেগমসহ তার স্বজনরা উপস্থিত ছিলেন। নিহত আলমের স্ত্রী জোসনা বেগম হত্যাকারীদের বিচার দাবী করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com