শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মানিকগঞ্জ সিংগাইরে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর

মানিকগঞ্জ সিংগাইরে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর

মানিকগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরমান (৪০) নামের এক গরু ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের কিটিংচর নূরালীকুম ব্রিজের পূর্বপাশে এ ঘটনা ঘটে।

নিহত আরমান ওই এলাকার পূর্ব ভাকুম গ্রামের মৃত সফিজুদ্দি খানের পুত্র ও ৩ সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মোটরসাইকেল চালিয়ে আরমান সিংগাইর সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় তার বিপরীত দিক থেকে ছেড়ে আসা ঢাকা গামী যাত্রীবাহী বাস শুকতারা সার্ভিসের মোল্লাহ পরিবহন (চট্রো মেট্রো-জ-১১-০০৬৪) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী আরমান মারাত্মক আহত হন।

পরে তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় থানা পুলিশ বাসটিকে আটক করেছেন।

এ ব্যাপারে নিহতের ছোট ভাই মো. পরশ বাদি হয়ে থানায় মামলা করেছেন। পরিবারে বইছে শোকের মাতম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com