শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভালুকা ত্রিশালজমৈত্রী কলেজে ইউ এন ওর মতবিনিময়

ভালুকা ত্রিশালজমৈত্রী কলেজে ইউ এন ওর মতবিনিময়


ময়মনসিংহের ত্রিশাল উপজেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ভালুকা-ত্রিশাল মৈত্রী ডিগ্রী কলেজ পরিদর্শন ও মত বিনিময় সভা করেছেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের গভর্নিং বডির সভাপতি মোস্তাফিজুর রহমান। বুধবার সকাল সাড়ে ১০ টায় কলেজে আগমনের পর তাকে অভ্যর্থনা জানান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ খায়রুল বাশার,

আমিরাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টো, গভর্নিং বডির সদস্য ভালুকা সরকারী কলেজের অধ্যাপক আফতাব উদ্দিন, জসিম উদ্দিন মাস্টার, খবির উদ্দিনসহ কলেজের সহকারী অধ্যাপক ও প্রভাষক বৃন্দ।
কলেজ পরিদর্শন করে তিনি কলেজের সার্বিক অবস্থার খোঁজ-খবর নেন। এরপর তিনি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে সভায় যোগদেন।

তিনি শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের লেখাপড়ার সিলেবাস ও ক্লাস রুটিনসহ সংশ্লিষ্ট বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করেন। শিক্ষার্থীরা যেন গুণগত মানের শিক্ষা এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জনে পারদর্শী হয়ে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে পারে সে বিষয়ে পরামর্শ প্রদান করেন।

এ সময় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মুহাম্মদ আলমগীর কবীর,ইতিহাস বিভাগের আব্দুর রশিদ,ইংরেজী বিভাগের সোহেল রানা,গ্রস্থাগারিক মাহাজারুল ইসলাম প্রমুখ। এরপর তিনি আইসিটি ল্যাবে ভার্চুয়াল ক্লাশ উপভোগ করেন। সবশেষে মুজিব বর্ষ উপলক্ষে কলেজে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন এবং সকল কে গাছ লাগানোর পরামর্শ দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com