শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ডোমারে প্রতিবেশীর মামলা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন

ডোমারে প্রতিবেশীর মামলা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন

নীলফামারীর ডোমার উপজেলায় প্রতিবেশীর মামলা হতে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেছে পরিবারের সদস্যরা। বুধবার দুপুরে উপজেলার বাটারমোড়স্থ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করে সোনারায় ইউনিয়নের হুজুর পাড়া এলাকার সাজ্জাদ হোসেন (৪৫)। এসময় তার স্ত্রী আজমা বেগম (৪০) ও বাবা মোঃ ঈসরাইল হোসেন (৬৫) উপস্থিত ছিলেন।


লিখিত বক্তব্যে সাজ্জাদ জানান, দীর্ঘদিন হতে প্রতিবেশী রবিউল ইসলাম, সফিকুল ইসলাম, আনিছুর ও ইনছানের সাথে আমার পরিবারের বিরোধ চলছে। আর তাদের সহায়তা করছে আন্তঃজেলা ডলার প্রতারক চক্রের হোতা একই ইউনিয়নের হেফাজুল ইসলাম (৪২)। তারা বিভিন্ন সময়ে আমার পরিবারের সদস্যদের অসত্য মামলা দিয়ে হয়রানীসহ বিভিন্ন হুমকি দেয়। এ বিষয়ে গত মাসের ২২ তারিখে আমি ডোমার থানায় একটি সাধারণ ডায়েরি করি। এতে ক্ষোভে ২৪ আগষ্ট তারা রবিউলের স্ত্রীকে দিয়ে আমার কলেজ পড়–য়া ছেলে অনিক (২০), আমার ভাই আজাদ হোসেন (৩৫), চাচা মোঃ ময়নুল ইসলাম (৭০) ও আমার বন্ধু হাফিজুর রহমানকে (৪৫) আসামী করে ধর্ষণের চেষ্টার মামলা করেন।

ওই দিনেই আমার ছেলে অনিককে পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। ধর্ষনের মিথ্যা মামলা হতে আমার ছেলে অনিকের জামিনসহ মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবী জানাচ্ছি।


এ বিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার জানান, মামলাটির তদন্তে সঠিক রহস্য উৎঘাটন করে আমরা আদালতে প্রতিবেদন দাখিল করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com