শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝমকালো আয়োজনে ত্রিশাল হেল্পলাইন এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝমকালো আয়োজনে ত্রিশাল হেল্পলাইন এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত



স্বেচ্ছাসেবী ও সমাজ কল্যাণ মূলক সংগঠন ত্রিশাল হেল্পলাইনের প্রথম বর্ষপূতি অনুষ্ঠান ঝমকালো আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনটির উদ্যোগে পৌর মিলনায়তনে কেককাটা,আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২ সেপ্টেম্বর বুধবার সকালে অনুষ্ঠিত আলোচনা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল পৌরসভার মেয়র অলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।

অনুষ্ঠান উদ্বোধন করেন ত্রিশালের সহকারী কমিশনার ( ভূমি) তরিকুল ইসলাম তুষার। ত্রিশাল হেল্পলাইন সভাপতি হামিদুর রহমান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য ইকবাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ন ম ঝিল্লর রহমান,বাগান ইসলামিয়া আলীয়া মাদ্রাসা সুপার আনোয়ার সাদত জাহাঙ্গীর,ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি এনামুল হক,

ত্রিশাল উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফকরুদ্দীন আহমেদ ও ত্রিশাল অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস.এম জামাল উদ্দিন শামীম,ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটির সভাপতি মোস্তাফিজুর রহমান, হাত বাড়াও সংগঠনের সভাপতি, মারুফ হোসেন, সম্পাদক রেজওয়ান আহম্মেদ চৌধুরী, ত্রিশাল হেল্পলাইন সাধারণ সম্পাদক এস এম ফয়সাল আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ইশতিয়াক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান বাবু প্রমুখ। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।


শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের সম্মাননা স্মারক, হেল্পলাইন সদস্য ও ইউনিয়ন পর্যায়ে সকল সমন্বয়ক,দ্যা স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন,পোড়াবাড়ী হেল্পলাইনকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com