শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে পানি সরবরাহ প্রকল্প নির্মাণ করবে ভারতীয় কোম্পানি

গাজীপুরে পানি সরবরাহ প্রকল্প নির্মাণ করবে ভারতীয় কোম্পানি



গাজীপুর সিটি করপোরেশনে (গাসিক) বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষে কয়েকটি অবকাঠামো নির্মাণের একটি সমন্বিত পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নের জন্য ভারতের ইআইসি ওয়াটার টেকনোলজি কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে।


গাজীপুর সিটি করপোরেশনের পক্ষে সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ভারতীয় ইআইসি কোম্পানির পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবু যায়েদ মাহমুদ এ চুক্তিতে স্বাক্ষর করেন।


মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয় সারফেস ওয়াটার রিটেনশন পন্ড, ট্রিটমেন্ট প্লান্টসহ কয়েকটি অবকাঠামো নির্মাণের ওই চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, ভারতের ওআইএন আয়ন এক্সচেঞ্জ ইন্ডিয়া লিমিটেডের সিনিয়র ম্যানেজার দেবাসিশ সরকার ও ওয়াই এন ইন্ডিয়া লিমিটেড টেকনিক্যাল অ্যাডভাইজার মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।


গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন একটি নতুন শহর। এখানে পানি সাপ্লাইয়ের কোন ব্যবস্থা নেই। এর জন্য আমরা ভারতের একটি কোম্পানির এবং ভারতের এক্সিম ব্যাংকের সঙ্গে চুক্তি করেছি। এটি ১১ থেকে ১২ হাজার কোটি টাকার প্রজেক্ট।’

এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা কাজটা দ্রুত শুরু করতে চাই। যদি আমরা কাজটা শুরু করতে পারি, তাহলে সিটির তিন থেকে চার লাখ পরিবার সরাসরি সাপ্লাইয়ের পানির সুবিধা পাবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com