শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে বিকাশ চক্রের প্রতারনার ফাঁদে পুলিশের স্ত্রী

বোয়ালমারীতে বিকাশ চক্রের প্রতারনার ফাঁদে পুলিশের স্ত্রী


ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা পুলিশের এসআই সাখাওয়াত হোসের স্ত্রী নাছিমা খানমের কাছ থেকে সোমবার (৩১.০৮.২০) বিকাশের মাধ্যমে প্রতারণা চক্রের সদস্যরা অভিনব কায়দায় ২৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী নাছিমা খানম বলেন, তার স্বামী চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার এসআই সাখাওয়াত হোসেনের সিমের নাম্বার প্রতারক চক্রের সদস্যরা প্রথমে ক্লোন করে তার স্বামীর নাম্বার থেকে তার মোবাইল হ্যান্ড সেটে ফোন করে এএসআই রাব্বি নামের পরিচয় দিয়ে প্রতারক চক্রের এক সদস্য বলে তার স্বামী মারাত্মক ভাবে দূর্ঘটনার শিকার হয়ে প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে।

তার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে আপাতত ২৫ হাজার টাকা দিলে রক্তক্ষরণ ও জ্ঞান ফেরার ইনজেকশন দেওয়ার কথা বলে এ টাকা তাদের পারসোনাল নাম্বারে দ্রুত দিতে বলে। তার পরিপেক্ষিতে স্বামীর চিকিৎসার জন্য তার আপন ভাই বিকাশ ব্যবসায়ী বাবু বিশ্বাসের কাছ থেকে প্রতারক চক্র সদস্যদের নাম্বারে এ টাকা দেয়।

পক্ষান্তরে তার স্বামী এসআই সাখাওয়াত হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হসপিটালে নেওয়া লাগবে এই বলে আরো ১৫ হাজার ৮০০ টাকা পাঠাতে বলে প্রতারক চক্রের সদস্যরা ।
তখন তার স্ত্রীর কাছে বিষয়টি নিয়ে সন্দেহ লাগে। পরে দামুরহুদা থানার অফিসার ইনচার্জের কাছে ফোন দিয়ে সমস্ত ঘটনা খুলে বললে তিনি বলেন দূর্ঘটনার কথা মিথ্যা বলে প্রতারক চক্র আপনার কাছ থেকে এই টাকা হাতিয়ে নিয়েছে।

এ ঘটনা শুনে ওই নাম্বারে ফোন দিলে মোবাইল ফোন বন্ধ করে রেখেছে বলে জানা গেছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানায় সাধারণ ডাইরী করেছেন নাসিমা খানম। ভুক্তভোগীর স্বামী এসআই সাখাওয়াত হোসেন কে ফোন দিলে তিনি বলেন ঘটনার প্রতারকদের সনাক্ত করা গিয়েছে অতিদ্রুত প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পদক্ষেপ নিবেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com