বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
মানিকগঞ্জে ৪র্থ শ্রেণির শিশু ধর্ষণ,গ্রেফতার ২

মানিকগঞ্জে ৪র্থ শ্রেণির শিশু ধর্ষণ,গ্রেফতার ২

মানিকগঞ্জের শিবালয়ে চতুর্থ শ্রেণির (১১) এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার মহাদেপুর এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার ভোরে পুলিশ ধর্ষক ও ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে এক ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার দুই ব্যক্তি হলেন- ধর্ষক আব্দুল জব্বার (৫০)। তিনি একই এলাকার মো. আলীর ছেলে। অন্যজন স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার।

ভুক্তভোগীর চাচা জানান, শনিবার সকালের দিকে ওই শিশুটির মাসহ বাড়ির সবাই মাঠে পাটখড়ি শুকাতে যায়। বাড়ি ফাঁকা পেয়ে পাশের হালিমের পরিত্যক্ত বাড়িতে জব্বার ফুসলিয়ে ডেকে নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি পালিয়ে জান।

ঘটনার পরই রাতে তড়িঘড়ি করে স্থানীয় দেলোয়ার মেম্বার ৫০ হাজার টাকা জরিমানা করে ঘটনাটি ধামাচাপা দেয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ কবির জানান, খবর পেয়ে রাতে ভিকটিমকে উদ্ধার করা হয়। পরে অভিযান চালিয়ে ভোররাতে ধর্ষক ও সহযোগী মেম্বারকে আটক করা হয়। প্রাথমিকভাবে ধর্ষণের ঘটনা স্বীকার করেন ধর্ষক।

পরে মেয়েটির মা বাদি হয়ে ওই দুজনের নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে তাদের আজ দুপুরে জেলহাজতে পাঠানো হয়। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com