শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আলফাডাঙ্গায় কলেজ ছাত্রের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানব বন্ধন

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানব বন্ধন


ফরিদপুরের আলফাডাঙ্গার বানা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামে আশিক রানা (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যুতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকাল ৫টায় উপজেলার টাবনী বাজারে এই মানব বন্ধনের আয়োজন করে এলাকার সর্বস্তরের জনগণ। প্রায় দুই হাজার লোকের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মানব বন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৫ নং বানা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম,

সাগর শেখ, মাহাবুবুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা এ সময় শরীফ হারুন অর রশীদ (হারুন শরীফ) ও তার ভাই নজরুল শরীফসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলের ফাঁসির দাবি করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. পলাশ, বানা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আবুল খায়ের শেখ, নওশের শেখ,

বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, মো. আনোয়ার হোসেন, ইসমাইল হোসেন প্রমুখ।
উল্লেখ্য গত ১৫ আগস্ট শরীফ হারুণ-অর-রশীদের বাড়ির একটি রুম থেকে ঝুলন্ত অবস্থায় আশিক রানার লাশটি উদ্ধার করে আলফাডাঙ্গা থানা পুলিশ। আশিক রানা সৌদি প্রবাসী আলমগীর শেখের ছেলে এবং ফরিদপুর মুসলিম মিশন কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com