সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস মনিটরিং শুরু জুলাইয়ে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস মনিটরিং শুরু জুলাইয়ে

নিজস্ব প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রযুক্তির সহায়তায় শিক্ষার গুণগত মান উন্নয়নে আগামী জুলাই মাস থেকে ক্লাস মনিটরিং কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিস কনফারেন্স রুমে ক্লাস মনিটরিং সফটওয়্যার সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভায় এ তথ্য জানান উপাচার্য।

উপাচার্য বলেন, আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের জন্য একটি উন্নত, স্বচ্ছ ও ফলপ্রসূ শিক্ষা পরিবেশ তৈরি করা। এই সফটওয়্যার শিক্ষক ও প্রশাসন উভয়ের জন্যই কার্যক্রম পর্যবেক্ষণ সহজ করবে এবং ক্লাস পরিচালনায় ত্রুটি ও অনিয়ম কমিয়ে আনবে। আগামী জুলাই মাস থেকে এটি বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদে সফলভাবে চালু হবে।

সভায় জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ ও বিভাগের ক্লাস পরিচালনার কার্যক্রমকে স্বচ্ছ ও কার্যকর করার জন্য ‘জেএনইউ ক্লাস মনিটরিং সিস্টেম (সিএমএস)’ নামে একটি সফটওয়্যার চালু করা হবে। এটি প্রতিদিনের ক্লাস রুটিন অনুযায়ী শিক্ষার্থীদের উপস্থিতি, ক্লাস পরিচালনা এবং অন্যান্য কার্যক্রম পর্যবেক্ষণ করবে।

সফটওয়্যারটির উন্নয়নে বিভাগীয় চেয়ারম্যান ও বিভিন্ন অনুষদের প্রতিনিধিদের পরামর্শ অনুযায়ী নতুন ফিচার যুক্ত করা হয়েছে। ভবিষ্যতে এটি আরও আধুনিক ও ব্যবহারবান্ধব করার পরিকল্পনা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে একটি সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন শিক্ষক ও প্রশাসনের সংশ্লিষ্টরা। তাদের মতে, এর ফলে শিক্ষার্থীদের একাডেমিক শৃঙ্খলা নিশ্চিত করা যেমন সহজ হবে, তেমনি শিক্ষকদের কাজের স্বচ্ছতাও বজায় থাকবে।

সভায় উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, আইসিটি সেলের পরিচালকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানুয়ারি মাসে এই সফটওয়্যারটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com