বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রার্থীদের নির্বাচনি হলফনামা যাচাই-বাছাই করে দেখা হবে, দুদক

প্রার্থীদের নির্বাচনি হলফনামা যাচাই-বাছাই করে দেখা হবে, দুদক

দুর্নীতি দমন কমিশন।
দুর্নীতি দমন কমিশন।

স্টাফ রিপোর্টার-

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনি হলফনামায় দেওয়া তথ্য যাচাই করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগের তুলনায় যাদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে তাদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হবে।

আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক সচিব মো. মাহবুব হোসেন এসব কথা বলেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রতিবছর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করে থাকে বাংলাদেশ। দিবসটি উদযাপনের জন্য দুর্নীতি দমন কমিশন কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

দুদক সচিব মাহবুব হোসেন বলেন, শান্তি, নিরাপত্তা ও উন্ননের ক্ষেত্রে দুর্নীতি বড় বাধা। যা সমাজের উন্নয়নের সব ক্ষেত্রকে দুর্বল করে। এটি আইনের শাসনকে বিঘ্নিত করে, দারিদ্রতাকে উস্কে দেয়, সম্পদের অবৈধ ব্যবহার সহজতর করে এবং সশস্ত্র সংঘাতের জন্য অর্থায়ন করে শান্তি প্রক্রিয়া বিনষ্ট করে।

তিনি আরও বলেন, ইউনাইটেড ন্যাশন্স অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) প্রতিপাদ্য নির্ধারণ করে থাকে। আন্তর্জাতিক দুর্নীতিপ্রতিরোধ দিবসের এবারের প্রতিপাদ্য-‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’। দুর্নীতির বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ করাই এর মূল লক্ষ্য।

দুদক সচিব বলেন, ইউনাইটেড নেশন্স কনভেনশন অ্যাগেইনস্ট করাপশন (আনকাক) এর আলোকে বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে দুর্নীতি দমন কমিশন ২০০৭ সালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে। পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশের আলোকে ২০১৭ সাল থেকে দুর্নীতি দমন কমিশন জাতীয় পর্যায়ে সারা দেশে দিবসটি উদযাপন করে আসছে।

শনিবার (৯ ডিসেম্বর) দুদকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উপস্থিত থাকবেন। এছাড়াও প্রধান বিচারপতিসহ অনেকেই থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com