শনিবার, ০২ মে ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

মুজিববর্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয়ের ৫০ বছর উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ ২৮ ডিসেম্বর ২০২১ইং, মঙ্গলবার সকাল ১১টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (মুক্তিযোদ্ধা হল, আইডিইবি ভবন), কাকরাইল-এ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, তিনি বলেন নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে এগিয়ে যাবে। এগিয়ে যাওয়ার পথে কোন বাধা সহ্য করা হবে না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ-এর প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান,সেই পুরোনো শকুন মানচিত্র খামচে ধরার ষড়যন্ত্র করছে। স্বাধীনতার মূলচেতনাকে ধুলিস্যাত করার ষড়যন্ত্র করছে! মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে আর কাউকে নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। এই মাটিতে হতে পারে না।

আওয়ামী লীগ-এর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন আপনাদের জীবদ্দশায় যদি জাতির জীবনে কোন বিপর্যয় নেমে আসে আপনারা দেশের পাশে দাঁড়াবেন। জননেত্রী শেখ হাসিনার পাশে দাঁড়াবেন। জননেত্রী শেখ হাসিনার পক্ষ অবলম্বন করবেন।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বেনজীরআহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

অনুষ্ঠানে ৭৩ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান ও উত্তরীয় পরিয়ে দেন অতিথিরা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই গানটি শোনান গানের গীতিকার ও সুরকার সংগঠনের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান মতিউর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com