শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ৪০১ বহিষ্কার-১

গাইবান্ধায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ৪০১ বহিষ্কার-১

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রথমদিনেই গাইবান্ধায় ৪০১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এরমধ্যে এসএসসিতে অনুপস্থিত ১২৪ জন, দাখিলে ১৭৯ জন এবং ভোকেশনালে ৯৮ জন। এছাড়া বহিষ্কার করা হয়েছে ১ পরীক্ষার্থীকে।
রবিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় এসব পরীক্ষার্থী অংশ নেয়নি। জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যমতে, এবার জেলার ৪০ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ছিল ১১ হাজার ৬১৭ জন, দাখিলে ১১ কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৪ হাজার ৯৭৬ জন এবং ভোকেশনালে ২১ কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৩ হাজার ১৮৮ জন।
এরমধ্যে ফুলছড়ি উপজেলার বুড়াইল হাইস্কুল কেন্দ্রে অসাদুপায় অবলম্বনের জন্য ভোকেশনালের এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়।
রবিবার প্রথম দিন এসএসসি ও ভোকেশনাল পরীক্ষায় পদার্থ বিজ্ঞান এবং দাখিল পরীক্ষায় কোরআন মাজিদ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com