বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কুবির হল খুলছে কাল, সশরীরে ক্লাস শুরু ২ নভেম্বর

কুবির হল খুলছে কাল, সশরীরে ক্লাস শুরু ২ নভেম্বর

আসাদুজ্জামান রাব্বি, কুবি প্রতিনিধিঃ


করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল (২৭ অক্টোবর) থেকে খুলে দেওয়া হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হল। আর বিশ্ববিদ্যালয়টিতে সশরীরে ক্লাস শুরু হবে ২ নভেম্বর থেকে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) কুবি উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৮১ তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের।

রেজিস্ট্রার বলেন, একাডেমিক কাউন্সিলের সুপারিশ আজকের সিন্ডিকেট বৈঠকে অনুমোদন পেয়েছে। একাডেমিক কাউন্সিলের সুপারিশ ছিলো ২ নভেম্বর থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস, সার্বিক একাডেমিক কার্যক্রম শুরু করা এবং ২৭ তারিখ থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়া, সেটাই সিদ্ধান্ত হয়েছে।

প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছাত্র উপদেষ্টা, প্রক্টিরিয়াল বডি নিয়ে সার্বিক প্রস্তুতির জন্য ইতোমধ্যে একটা কমিটি রয়েছে। তারা বিষয়গুলো দেখবেন। এছাড়া ক্যাম্পাসে যেহেতু পরীক্ষা (সশরীরে) চলছে, সেহেতু সেখানে ক্লাস চলতে কোনো অসুবিধা নেই। তারপরও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা আরও মনিটর করা হবে।

প্রসঙ্গত, গত বছরের মার্চ মাস থেকে কোভিড-১৯ প্রেক্ষাপট বিবেচনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে শ্রেণি শিক্ষা কার্যক্রমসহ বেশিরভাগ কার্যক্রম বন্ধ রয়েছে৷ তবে গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত তিন ধাপে সশরীরে চূড়ান্ত পরীক্ষা গ্রহণ অব্যাহত রেখেছে বিশ্ববিদ্যালয়টি৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com