মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও হোস্টেল সমূহ খোলা।

কাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও হোস্টেল সমূহ খোলা।

মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :

রবিবার ( ১৭ অক্টোবর) নোটিশের মাধ্যমে জানানো হয়, পূর্ব নির্ধারিত তারিখ ১৮ অক্টোবর সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ ও হােস্টেল খুলবে।

আবাসিক শিক্ষার্থী এবং হল/হােস্টেলে থাকার অনুমতিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজ নিজ হল/হােস্টেলে প্রবেশকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ও কোভিড-১৯ টিকা গ্রহণ সংক্রান্ত সনদ অবশ্যই দেখাতে হবে।

উল্লেখ্য যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ৩৭.০০.০০০০.০৭৯.৯৯.০০১.১৯.১৭৫ তারিখ : ০৬ জুন ২০২১ খ্রিষ্টাব্দ সংখ্যক স্মারকমূলে জারিকৃত বিশেষ নির্দেশনা অনুসারে আবাসিক হল খােলার পর শুধু আবাসিক ও অনুমতিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। আবাসিক শিক্ষার্থীর সাথে অনাবাসিক শিক্ষার্থী, তাদের আত্নীয় কিংবা অতিথি হলে অবস্থান করতে পারবেন না।

আবাসিক শিক্ষার্থীরা হল/হােস্টেলে অবস্থানকালে সর্দি, জ্বর, কাশি কিংবা অন্যকোন রােগে আক্রান্ত হলে জরুরি ভিত্তিতে হল/হােস্টেল কর্তৃপক্ষকে অবহিত করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কর্মরত ডাক্তারের পরামর্শ নিতে হবে।।

সুষ্ঠুভাবে একাডেমিক কার্যক্রম পরিচালনার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সহযােগিতা প্রত্যাশা করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com