শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুবিতে ‘ছায়া জাতিসংঘ সংস্থা’র নতুন কমিটি গঠন

কুবিতে ‘ছায়া জাতিসংঘ সংস্থা’র নতুন কমিটি গঠন

আসাদুজ্জামান রাব্বি, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা (কুমিল্লা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স এসোসিয়েশন) এর ২০২১-২২ সালের নতুন কার্যনির্বাহী কমিটির তালিকা প্রকাশ করেছে সংগঠনটি। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে রায়হান আহমেদ এর সঞ্চালনায় এক অনলাইন মিটিংয়ে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রহমান ফায়াজ এবং সাধারণ সম্পাদক হিসেবে আইন বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াইদাতুল আকমাম তাসিন মনোনীত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবটির উপদেষ্টা এবং মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মঈনুল হাছান ও আইন বিভাগের সহকারী অধ্যাপক রোকসানা আকতার।

কমিটিতে মোট ১৬ টি পদে ১৭ জন সদস্য মনোনয়ন পেয়েছেন। অন্য সদস্যরা হলেন, জয়েন্ট সেক্রেটারী জিনাত সুলতানা ইভা, ট্রেজারার বিবি মারিয়া, অরগানাইজিং সেক্রেটারি সাইরা কবির, হেড অব অ্যাডমিনিস্ট্রেশন আনিসুর রহমান, হেড অব ইভেন্টস হাবিবুর রহমান, জয়েন্ট হেড অব ইভেন্টস হাসিন মাহতাব, হেড অব একাডেমিকস রায়হান আহমেদ, হেড অব মিডিয়া অ্যান্ড ডক্যুমেন্টেশন মো. মাঈনুদ্দিন ভূঁইয়া, জয়েন্ট হেড অব মিডিয়া অ্যান্ড ডকুমেন্টেশন আশিকুল ইসলাম।

এছাড়াও, হেড অব প্রেস অ্যান্ড পাবলিকেশন্স হুমায়রা কবির, হেড অব পাবলিক রিলেশন্স ইমাম হোসাইন, জয়েন্ট হেড অব পাবলিক রিলেশন্স ফাহমিদা তাসনিম তিন্নি, জয়েন্ট হেড অব পাবলিক রিলেশন্স সানজানা বিনতে ইসলাম, হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স নাঈমুর রহমান এবং জয়েন্ট হেড অব পাবলিক রিলেশন্স পদে রিয়াজুল আমিন মনোনীত হন।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১৮ সালে। কমিটির নবনির্বাচিত সদস্যরা আগামী একবছরের জন্য দায়িত্ব পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com