শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পরীক্ষার্থীদের জন্য কুবির বাস সেবা চালু

পরীক্ষার্থীদের জন্য কুবির বাস সেবা চালু

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কাল থেকে সশরীরে শুরু হতে যাচ্ছে স্নাতকোত্তর ও স্নাতক শেষ বর্ষের পরীক্ষা। পরীক্ষার্থীদের কথা চিন্তা করে আগের মতো বাস সেবাও চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলের সেকশন অফিসার মো. জাহিদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল থেকে স্নাতক ও স্নাতকোত্তোর পর্যায়ের মিডটার্ম ও চূড়ান্ত পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। এর জন্য শিক্ষকদের জন্য ২ টি এবং শিক্ষার্থীদের জন্য ৪টি মোট ৬ টি বাস চালু থাকবে।

শিক্ষকদের জন্য নির্ধারিত বাস দুটি পৌনে নয়টায় কান্দিরপাড় থেকে পুলিশ লাইন ও টমছম ব্রিজ হয়ে ক্যাম্পাসে আসবে। এরপর দুপুর দুইটায় ক্যাম্পাস থেকে কান্দিরপাড়ের দিকে আসবে একটি বাস। এছাড়া বিকাল পাঁচটা দশ মিনিটে ক্যাম্পাস থেকে দুটি বাস পুলিশ লাইন ও টমছম ব্রিজ হয়ে কান্দিরপাড় যাবে।

অন্যদিকে, পরীক্ষার্থীদের সকাল পৌনে নয়টায় ও দুপুর সাড়ে বারোটায় কান্দিরপাড় থেকে পুলিশ লাইন ও টমছম ব্রিজ হয়ে দুই বেলায় দুটি করে বাস ক্যাম্পাসে আসবে। এরপর দুপুর দুইটা এবং বিকাল পাঁচটায় ক্যাম্পাস থেকে পুলিশ লাইন ও টমছম ব্রিজ হয়ে দুই বেলায় দুটি করে করে বাস কান্দিরপাড় যাবে।

এছাড়া কর্মকর্তাদের জন্য পৌনে নয়টায় একটি বাস ও কর্মচারীদের জন্য সাড়ে আটটায় একটা বাস কান্দিরপাড় থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে। আবার বিকাল পাঁচটা দশ মিনিটে কর্মকর্তাদের জন্য একটি বাস এবং কর্মচারীদের জন্য সোয়া পাঁচটায় একটি বাস ক্যাম্পাস থেকে কান্দিরপাড় যাবে।

উল্লেখ্য, বাসে পরীক্ষার্থী ছাড়া অন্য কাউকে অপ্রয়োজনীয় যাতায়াত না করার জন্য অনুরোধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com