শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধা থেকে সরকারী মেডিকেলে চান্স পাওয়া ৪৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

গাইবান্ধা থেকে সরকারী মেডিকেলে চান্স পাওয়া ৪৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধা জেলা থেকে সরকারী মেডিকেল কলেজে চান্স পাওয়া ৪৮ জন মেধাবী শিক্ষার্থীকে মাইন্ডব্রিজ ট্রাস্ট ও পুসাগএর যৌথ আয়োজনে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে ।

৭ সেপ্টেম্বর মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাইন্ডব্রিজ ট্রাস্ট ও পুসাগ এর যৌথ উদ্যোগে এবং জেলা প্রশাসন গাইবান্ধা এর সার্বিক তত্ত্বাবধানে গাইবান্ধা জেলা থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারী মেডিকেল কলেজে চান্স পাওয়া ৪৮ জন শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন গাইবান্ধা জেলার কৃতি সন্তান, সড়ক পরিবহন বিভাগের অতিরিক্ত সচিব নিলীমা আখতার।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন।
সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, জেলা প্রশাসক শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও বৃত্তি প্রদান করেন। এসময় জেলা প্রশাসক এই মহতী উদ্যোগের জন্য মাইন্ডব্রিজ ও পুসাগ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com