শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
সিলেট নগরীতে আজও চলছে গণটিকাদান কার্যক্রম স্বাস্থ্যবিধি নামানার কারনে-গণসংক্রমণের শঙ্কা!

সিলেট নগরীতে আজও চলছে গণটিকাদান কার্যক্রম স্বাস্থ্যবিধি নামানার কারনে-গণসংক্রমণের শঙ্কা!

উৎফল বড়ুয়া, সিলেট

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিলেট নগরীতে আজও চলছে গণটিকাদান কার্যক্রম। রোববার সকাল থেকে শুরু হয় গণটিকাদান। টিকা নিতে কেন্দ্রগুলোতে ভিড় করছেন আগ্রহীরা। তাদের কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। ফলে করোনার গণহারে সংক্রমণ বাড়ার শঙ্কায় আছেন সংশ্লিষ্টরা।

গতকাল শনিবার সিলেটসহ সারাদেশে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। টানা ছয়দিন এই কার্যক্রম চলার কথা থাকলেও টিকা সংকটের কারণে আপাতত একদিন এই কার্যক্রম চালানো হয়েছে। তবে সিটি করপোরেশন এলাকায় আজ রোববার ও কাল সোমবারও এই কার্যক্রম চালানো যাবে। এরই প্রেক্ষিতে আজ সকাল থেকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২৭টি ওয়ার্ডে গণটিকাদান শুরু হয়েছে।

সিসিক সূত্র জানিয়েছে, ২৭টি ওয়ার্ডে প্রতিটিতে তিনটি করে টিকাকেন্দ্র আছে। সবমিলিয়ে ৮১টি কেন্দ্রে চলছে গণটিকাদান।

বেশ কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখা গেছে, টিকা নিতে আগ্রহী মানুষের ব্যাপক জটলা। কেউই সামাজিক দূরত্ব রক্ষা করে অবস্থান করছেন না। গায়ের সাথে গা ঘেষে তারা দাঁড়াচ্ছেন। অনেকের মুখেই নেই মাস্কও। টিকাকেন্দ্রে আসা মানুষদের স্বাস্থ্যবিধি মানাতে কেন্দ্রগুলোতে স্বেচ্ছাসেবকদেরও তেমন তৎপরতা নেই।

সংশ্লিষ্টরা বলছেন, টিকা দেয়া হচ্ছে সংক্রমণ কমাতে। কিন্তু টিকা নিতে এসে যে পরিস্থিতির তৈরি হচ্ছে, তাতে সংক্রমণ কমার বদলে বেড়ে যাবে। সিটি করপোরেশন স্বাস্থ্যবিধি রক্ষার ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।

গণটিকাদানে স্বাস্থ্যবিধি রক্ষা করতে কী পদক্ষেপ নেয়া হয়েছে, এ বিষয়ে জানতে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমনকে দফায় দফায় কল করা হলেও তিনি রিসিভ করেননি। ফোন ধরেননি সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীও।

জানা গেছে, সিলেট নগরীতে প্রথম দিনে ২২ হাজার ৭৫৩ জন এসব কেন্দ্রে টিকা নেন। এর বাইরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৫৬০ জন এবং জেলা পুলিশ হাসপাতালে ৫৩০ জন টিকা নিয়েছেন শনিবার। আজ ও কাল ১৬ হাজার ২শ’ করে আরও ৩২ হাজার ৪শ’ মানুষকে টিকা দেয়ার প্রস্তুতি রয়েছে সিটি করপোরেশনের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com