শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
সিংগাইরে কোভিড-১৯ এর গণটিকা কর্মসূচী শুরু

সিংগাইরে কোভিড-১৯ এর গণটিকা কর্মসূচী শুরু

আব্দুল্লাহ আল মামুন,সিংগাইর(মানিকগঞ্জ):


কোভিড-১৯ দ্বিতীয় ঢেউয়ে করোনা ভাইরাসে সংক্রমনের হার বৃদ্ধি ও প্রতিনিয়ত মৃত্যর সারি দীর্ঘ হওয়ায় সরকার গণটিকাদান কার্যক্রমের ঘোষনা দেন। তারই ধারাবাহিকতায় শনিবার(৭ আগষ্ট) সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিংগাইর উপজেলার ১টি পৌরসভা ১১টি ইউনিয়নে মোট ১২টি কেন্দ্রে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। এতে প্রত্যেকটি কেন্দ্রে ৬শ জন করে মোট ৭ হাজার ২শত জনকে সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে সূত্রে জানা যায়। এ সময় মানিকগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়,পৌরসভা ও ইউনিয়ন কেন্দ্রে সকাল থেকেই উপচে পড়া ভিড়। রেজিস্ট্রেশন ছাড়া জাতীয় পরিচয় পত্রের (এনআইডি) কার্ডের সাথে সচল ১টি ফোন নাম্বার লিখে জমা দিলেই মিলছে টিকা। ফলে একত্রে শ’শ পুরুষ ও মহিলাদের টিকা দিতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য কর্মীদের। অন্য দিকে টিকা নিতে আসা লোকদের মুখে মাস্ক থাকলেও স্বাস্থ্য বিধি মানার ছিল না বালাই। তাই ভিড় সামাল দিতে ও স্বাস্থ্যবিধি চিন্তা করে ২৫ বছরের উর্দ্ধে পুরুষ ও মহিলাদের টিকা না দিয়ে ৫০ অনুর্ধ্বদের টিকা দিতে দেখা গেছে। এবং পর্যায়ক্রমে স্বাস্থ্যবিধি মেনে ২৫ বছরের উর্দ্ধে সকলকে টিকা আওতায় আনা হবে বলে জানা গেছে।
সিংগাইর পৌর মেয়র আবু নাঈম মো.বাশার বলেন-মানুষ অনেক সচেতন হয়েছে। তাই সবাই টিকা নিতে আগ্রহী। প্রথম দিন একটু ভিড় হয়েছে। তবে প্রত্যেক ওয়ার্ডে টিকা কেন্দ্র হলে স্বাস্থ্যবিধি মেনে খুব সহজেই টিকা দেয়া সম্ভব হতো

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com