সোমবার, ১৫ Jun ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে দুই কোটি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ

সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে দুই কোটি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ

ঘূর্ণিঝড় আমফানের কারণে দেশব্যাপী লণ্ডভণ্ড হয়ে গেছে বিদ্যুৎ ব্যবস্থা।সারা দেশে প্রায় দুই কোটি গ্রাহক অন্ধকারে ছিলেন।পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মাদ হোসেন জানান, বৃহস্পতিবার বেলা ২টা পর্যন্ত ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সংযোগের ৫০ শতাংশ মেরামত করা হয়েছে এবং বাকি কাজও চলমান রয়েছে।

আজকের মধ্যে ক্ষতিগ্রস্ত ৮০ শতাংশ বিদ্যুৎ সংযোগ মেরামত বা পুনরায় সংযোগ দেয়া সম্ভব হবে বলে জানান তিনি।
মোহাম্মাদ হোসেন ইউএনবিকে বলেন, ‘মূলত ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলে উপড়ে যাওয়া গাছগুলো বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ লাইনের ওপর পড়েছিল, যার ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যপকভাবে ব্যাহত হয়।সূত্র জানায়, বিদ্যুৎ বিভাগ সব বিদ্যুৎ বিতরণ সংস্থাকে তাদের এলাকায় ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহ কীভাবে প্রভাবিত হয়েছে সে সম্পর্কিত পরিসংখ্যান এবং তথ্য প্রেরণ করতে বলেছে।

তারা জানান, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা এবং কুষ্টিয়ায় বিদ্যুৎ সরবরাহের নেটওয়ার্ক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কুষ্টিয়ায় একটি গ্রিড ট্রান্সফর্মার ঘূর্ণিঝড়ের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিক তথ্য অনুসারে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অধীনে বিদ্যুৎ সরবরাহের নেটওয়ার্কটি বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের প্রায় দেড় কোটি গ্রাহক অন্ধকারে ছিল।কর্মকর্তারা বলেছেন, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেশির ভাগ জেলাতে আরইবির বিশাল নেটওয়ার্ক রয়েছে, যেখানে গ্রাহকদের বিদ্যুতের ব্যত্যয় ঘটেছিল।দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে বিতরণকারী নেটওয়ার্ক ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিও (ডাব্লুজেডপিসিডি) আম্পানের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com