রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

শিরোনাম :
সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান
নাসিম ভাই জেলের মধ্যে স্ট্রোক করে পড়ে ছিল

নাসিম ভাই জেলের মধ্যে স্ট্রোক করে পড়ে ছিল

দুই দিন বিরতির রোববার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে চলতি সংসদের সদস্য মোহাম্মদ নাসিম এবং শেখ মো. আব্দুল্লাহ’র মৃত্যুতে শোক প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত আছেন।

সংসদীয় রেওয়াজ অনুযায়ী, অধিবেশনের শুরুতে সম্পূরক কর্মসূচী শোক প্রস্তাব সংসদে উত্থাপন করেন স্পিকার। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের জীবন বৃত্তান্ত তুলে ধরেন। এসময় ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ’র জীবন বৃত্তান্তসহ শোক প্রস্তাব উত্থাপন করা হয়। এরপর মোহাম্মদ নাসিমের জীবন ও কর্মের উপর আলোচনা শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন, (আমার) চলার পথ খুব সহজ ছিল না। বার বার বাধা। কিন্তু যে কয়টা মানুষ আমার পাশে থেকেছে, চলার পথে সমর্থন দিয়েছে তাদের মধ্যে দুজন মানুষকে একই দিনে হারালাম। এটাই সব থেকে কষ্টের।

তিনি বলেন, নাসিম ভাইয়ের ওপর যে অত্যাচার হয়েছে…, আইয়ুব খানের আমল থেকেই আমাদের সেই আন্দোলন এবং অত্যাচার সহ্য করতে হয়েছে। স্বাধীন বাংলাদেশেও তার বাবাকে তো হত্যা করা হলোই, এরপরে যখন নিজে রাজনীতি করতে আসলেন…, সে অত্যন্ত সাহসী ছিলো। যেকোনো অবস্থা মোকাবেলা করতে যেতো। এজন্য বার বার তার ওপর হামলা হয়। জিয়াউর রহমানের আমলে যেমন অত্যাচার হয়েছে, জেনারেল এরশাদ সাহেব যখন ক্ষমতায় তখনও। মার্শাল ল জারি করার পর সাভার স্মৃতিসৌধে আমাদের নেতারা যখন সেখানে ফুল দিতে যায় তখন সেখানে তাদের হকিস্টিক দিয়ে পেটানো হয়েছিল। তখন তার পিঠে-ঘাড়ে আঘাত লেগেছিল। এরপর খালেদা জিয়ার সময়েও তাকে অত্যাচার সহ্য করতে হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ওয়ান ইলেভেনের সময় তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হল। সেসময় তার ব্রেন স্ট্রোক হয়। ২০০৭/৮ এ ব্রেনস্ট্রোক করে (জেলে) পড়ে ছিলো। ওই সময় সালমান এফ রহমানও গ্রেফতার হয়েছিলো। তার জন্য তার ছেলে একটা অ্যাম্বুলেন্স জেলগেটে সবসময় প্রস্তুত রাখতো। ওই অ্যাম্বুলেন্সটা দিয়েই তখন তাকে (নাসিম) দ্রুত হাসপাতালে নেয়া হয়েছিলো। সময়মতো হাসপাতালে নিতে পেরেছিল বলেই ওই যাত্রাই নাসিম ভাই বেঁচে গিয়েছিল। কিন্তু ওই স্ট্রোকে তার একটা দিক প্যারালাইজড হয়ে যায়।
তিনি বলেন, এই ঘটনা একইভাবে দুজনের বেলায় ঘটেছিল। আরেকটা হল- মহিউদ্দিন খান আলমগীর। সেও স্ট্রোক করে পড়ে ছিলো। তাকেও সালমানের অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সময়মতো তাদের যদি হাসপাতালে নিয়ে না যাওয়া হতো তাহলে হয়তো সেখানে মরে পড়ে থাকতে হতো। এরকম একটা অবস্থা ছিলো।

করোনা পরিস্থিতিতে গভীর শোকার্ত পরিবেশে অনুষ্ঠিত এই আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, ডা. হাবিবে মিল্লাত, মৃণাল কান্তি দাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com