বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন
রংপুরে ৬ কোচিং সেন্টার সিলগালা করেছে প্রশাসন

রংপুরে ৬ কোচিং সেন্টার সিলগালা করেছে প্রশাসন

সরকারী নির্দেশনা অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে কোচিং চালু রাখার দায়ে রংপুরে ৬ কোচিং সেন্টার বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (৬ জানুয়ারি) বিকেলে নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের সহযোগিতায় জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ও তনুকা ভৌমিক এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সরকারি নির্দেশনা অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে শতশত শিক্ষার্থী নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় কোচিং সেন্টারগুলো কার্যক্রম পরিচালনা করছিলো।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, যখন সারাদেশে করোনার সংক্রমণ বাড়ছে, তখন কিছু অসাধু ব্যবসায়ী, প্রতিষ্ঠান ও ব্যক্তি সরকারি নির্দেশনা অমান্য করে সংক্রমণ ঝুঁকি আরো বাড়িয়েছে দিচ্ছে। তাদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে কোচিং সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোচিং সেন্টার ছয়টির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে জানিয়ে তিনি আরও বলেন, করোনার সংক্রমণ ঝুঁকি রোধে জেলা প্রশাসন এর পক্ষ থেকে সকল কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরকম অন্যান্য কোচিং সেন্টারগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com