বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন
নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে প্রস্তুত স্কুলগুলো

নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে প্রস্তুত স্কুলগুলো

প্রতি বছরের মতো বছরের প্রথম দিন নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে প্রস্তুত স্কুলগুলো। স্বাস্থ্যবিধি মেনে ১২ দিনে বই দেওয়া হবে। চট্টগ্রামে প্রাথমিক পর্যায়ে বই এসেছে ৮৫ শতাংশ। মাধ্যমিক পর্যায়েও বেশির ভাগ বই চলে এসেছে।  স্কুল বন্ধ, নেই আয়োজন এরপরও বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা পাবে নতুন বইয়ের গন্ধ। স্কুলে স্কুলে তাই শেষ মুহূর্তের প্রস্তুতি। স্বাস্থ্যবিধি মেনে সবার হাতে বই পৌঁছে দিতে নেওয়া হচ্ছে ব্যবস্থা।

ন্যাশনাল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বদরুন্নেছা জানান, করোনা পরিস্থিতির মধ্যে ২০২১ সালের জানুয়ারিতে বিনামূল্যে বই বিতরণের অনুষ্ঠান সবকিছু মেনে গ্রহণ করতে পেরে আমি নিজেই আনন্দিত। 

চট্টগ্রামে প্রাথমিক পর্যায়ে বইয়ের চাহিদা রয়েছে ৪৪ লাখ ৭৪ হাজার ৪৬৬টি বই। বই এসেছে ৩৬ লাখ ৩৭ হাজার ৬৯টি বই। গত বছর বই উৎসবের আগে পুরোপুরি বই চলে আসলেও করোনায় এবার সেটা সম্ভব হয়নি।

সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হৃষীকেশ শীল জানান, ইতোমধ্যে প্রতিটি বিদ্যালয়ে বই পৌঁছে গেছে। সেখানে প্রতিটি শিশুর জন্য বই আলাদা আলাদা প্যাকেটও তৈরি করা হয়েছে। 

অন্যদিকে, মাধ্যমিক পর্যায়ে বইয়ের চাহিদা রয়েছে এক কোটি ৫১ লাখ ৯৭ হাজার ৭০৫টি বইয়ের। চলে এসেছে বেশির ভাগ বই।

চট্টগ্রামে প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে দুই কোটির বেশি বইয়ের চাহিদা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com