বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন
নড়াইলে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন অনুষ্ঠিত

নড়াইলে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন অনুষ্ঠিত

নড়াইলে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শেণী কর্মচারী পরিষদ এর ৫ দফা দাবী আদায়ের লক্ষে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান। বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শেণী কর্মচারী পরিষদ লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে আজ ২৯ (ডিসেম্বর) মঙ্গলবার লোহাগড়া উপজেলা গেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়।

এসময়,উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শেণী কর্মচারী পরিষদ এর সভাপতি অশোক কুপার দাস,সাধারণ সম্পাদক এস এম শহিদুল ইসলাম, সহ- সভাপতি নাহিদ হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার,সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান এবং অর্থ সম্পাদক বিপ্লব কুমার রায়।

মানববন্ধন এ ৫ দফা দাবি পেশ করা হয় দাবি গুলো হলো,
১.৩য় শ্রেণীর কর্মচারীদের নূন্যতম বেতন গ্রেড ১১ তম প্রদান করতে হবে এবং শিক্ষার্থী সংখ্যার অনুপাতে ৩য় শ্রেনীর কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে।
২.পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/অফিস সুপার প্রদান করতে হবে এবং পেশাগত উন্নয়নে কম্পিউটারসহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিং এর দ্রুত ব্যবস্থা নিতে হবে।
৩.শিক্ষা মন্ত্রণলায়ের প্রণীত চাকুরিবিধি-২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী গর্ভনিংবডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করা।
৪.শিক্ষাগত যোগ্যতা ও অভজ্ঞতার ভিত্তিতে দ্রুত উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে।
৫.সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।

সবশেষ নড়াইলে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শেণী কর্মচারী পরিষদ এর ৫ দফা দাবী আদায়ের লক্ষে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার রোসলিনা পারভীন এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com