সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ গবেষণা অনুদান পেলো জবি ১৯ জন শিক্ষক

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ গবেষণা অনুদান পেলো জবি ১৯ জন শিক্ষক

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থবছরে বিশেষ গবেষণা অনুদান পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৯ জন শিক্ষক। এ অর্থবছরে মন্ত্রণালয়টির “বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি” খাত হতে এ বিশেষ গবেষণা অনুদান প্রদান করা হবে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) এই বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবাসাইটে প্রকাশিত ফেলোশিপ ও অনুদান অংশের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। ৫৭৯টি গবেষণা প্রকল্পের অনুদানের জন্য নির্বাচিতদের তালিকাও বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।

অনুদানপ্রাপ্ত জবি শিক্ষকদের মধ্যে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ লোকমান হোসেন ও ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক নাহরিন জান্নাত হোসেন, গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ সরোয়ার আলম ও সহযোগী অধ্যাপক ড. মোস্তাক আহমেদ, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস. এম. চপল হোসেন ও অধ্যাপক ড. মোঃ শরিফুল আলম।

আরো রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম মোঃ লুৎফর রহমান ও সহকারী অধ্যাপক অপর্ণা সরকার, অধ্যাপক ড. মোঃ আমিনুল হক ও অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক ড. এ জে সালেহ আহাম্মদ ও সহকারী অধ্যাপক আবদুল আউয়াল, সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন ও সহযোগী অধ্যাপক ড. নাফিস আহমদ, বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল ও সহযোগী অধ্যাপক ড. রাবেয়া আক্তার, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আওলাদ হোসেন ও সহকারী অধ্যাপক মোঃ ইলিয়াস।

উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিষয়ক প্রকল্পের গবেষণার জন্য ১৯৯৭-১৯৯৮ অর্থবছর থেকে বিশেষ গবেষণা অনুদান দেওয়ার কার্যক্রম শুরু হয়। প্রতিবছর বায়োলজিক্যাল সায়েন্স, মেডিক্যাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ও ইন্টার-ডিসিপ্লিনিারি গ্রুপসহ ৬টি গ্রুপে গবেষণা অনুদান দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com